কাতারে তালেবানের সঙ্গে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ফের আলোচনা বসেছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ পর ফের এ আলোচনা শুরু হয়েছে। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে তালেবানের পক্ষ থেকে চিঠি পাঠানোর এক সপ্তাহের মাথায় আলোচনায় মিলিত হলো উভয় পক্ষ। গত ১৬ ফেব্রুয়ারি মার্কিন নাগরিকদের উদ্দেশে ওই চিঠি পাঠান তালেবানের প্রধান আলোচক মোল্লা আবদুল গণি বারাদার।

এতে বলা হয়, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির শর্তগুলো বাস্তবায়নের জন্য মার্কিন জনগণ যেন তাদের সরকারকে জবাবদিহিতার সম্মুখীন করে।

এই চুক্তির কারণে চলমান আফগান শান্তি প্রক্রিয়ার কার্যকারিতা ও সাফল্য নিয়েও কথা বলেন বারাদার। তিনি বলেন, বাইডেন প্রশাসনের প্রতি তালেবানের আহ্বান, তারা যেন ২০২০ সালে স্বাক্ষরিত সেনা প্রত্যাহার সংক্রান্ত শান্তি চুক্তি থেকে সরে না যায়। কেননা এটি আফগানিস্তানে যুদ্ধ বন্ধের সবচেয়ে কার্যকর উপায়। কেননা, এর ফলে এরইমধ্যে যুদ্ধক্ষেত্রের পরিধি হ্রাস পেয়েছে। আফগানিস্তানের বিভিন্ন পক্ষের মধ্যে শান্তি আলোচনার সূচনা হয়েছে।

কাতারের রাজধানীতে তালেবানের রাজনৈতিক দফতরের প্রধান বারাদার লিখেছেন, ‘দোহা চুক্তি স্বাক্ষরের এক বছর পেরিয়ে আমরা এখন আমেরিকান পক্ষকে বলবো তারা যেন এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকে।

বারাদার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন তাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং অন্যান্য যেসব বিদেশি শক্তি এই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত তারা যেন ২০২১ সালের মে মাস নাগাদ আফগানস্তান ত্যাগ করে।

ট্রাম্পের বিদায়ের পর তার সরকারের নানা নীতি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের নতুন বাইডেন প্রশাসন। আফগানিস্তান থেকে আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের আগে হোয়াইট হাউজ এটি পর্যালোচনা করে দেখছে যে, তালেবান তার প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা। সোমবার ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গ দাবি করেছেন, তালেবান এই সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তি চাইছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তালিবানের সঙ্গে করা শান্তি চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে রাশিয়া। দেশটি বলছে, তালেবান চুক্তির শর্ত ভালোভাবে পূরণ করলেও ভিন্ন পথে হাঁটছে ওয়াশিংটন।

রাশিয়ার আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ বলেছেন, তালেবান যুদ্ধ বন্ধে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি নিখুঁতভাবে পালন করে যাচ্ছে। তবে ওয়াশিংটন তার কথা রাখছে না। বার বার হামলা চালানোর মাধ্যমে তারা চুক্তি লঙ্ঘন করে চলেছে। সূত্র: আল জাজিরা, ভয়েস অব আমেরিকা।

/এমপি/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের