মিয়ানমারে এবার অসহযোগ আন্দোলনে অর্ধসহস্রাধিক পুলিশ সদস্য

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৯:৫২আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:৫২

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের চলমান সিভিল ডিজঅবেডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) বা অসহযোগ আন্দোলনের পরিধি ক্রমেই বাড়ছে। বার্মিজ সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, এরইমধ্যে ছয়শ’ পুলিশ সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছে।

৪ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ শতাধিক এবং শুক্রবার আরও ১০০ পুলিশ সদস্য সিডিএমের সঙ্গে যুক্ত হয়েছেন। ইরাবতী জানিয়েছে, দেশজুড়ে সরকারি বাহিনীর দমনপীড়ন শুরুর পর থেকেই বেসামরিক নাগরিকদের অসহযোগ আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন অনেক পুলিশ সদস্য। ফেব্রুয়ারির শেষদিকে সহিংসতার পর এ সংখ্যা বাড়তে শুরু করে।

নেপিদোর একজন কর্মকর্তা জানিয়েছেন, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, ট্যুরিস্ট সিকিউরিটি পুলিশ, সিকিউরিটি পুলিশ এবং প্রশিক্ষণ ডিপোর অনেক কর্মকর্তা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন।

সারাদেশেই এমন ঘটনা ঘটলেও একমাত্র ব্যতিক্রম রাখাইন রাজ্য। সেখানে পুলিশের কোনও সদস্যকে অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি। এ রাখাইন রাজ্যেই রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছিল সেনাবাহিনী।

নেপিদোর ওই কর্মকর্তা বলেন, স্পেশাল ব্রাঞ্চের মেজর টিন মিন তুনের সিডিএমে অংশগ্রহণ পুলিশের ওপর দুর্দান্ত প্রভাব ফেলেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। সিডিএমে যোগদান ছাড়াও এরইমধ্যে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় চেয়েছে ১৯ পুলিশ সদস্য।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি