মেয়েদের গান নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে আফগানিস্তান

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০২১, ১৩:০৬আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৩:০৬
image

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে, মেয়েদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করে সম্প্রতি যে ঘোষণা তারা দিয়েছিল, সেটি তারা পুনর্মূল্যায়ন করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে বলা হয়, ১২ বছরের বেশি বয়সের কোনও স্কুলছাত্রী আর প্রকাশ্যে গান গাইতে পারবেন না। বিশেষ করে পুরুষদের সামনে কোনভাবেই গান গাওয়া যাবে না। এমনকি পুরুষ শিক্ষকরা স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না।  কেবল শতভাগ নারী সমাবেশেই গান গাওয়ার অনুমতি পাবে আফগান মেয়েরা। মন্ত্রণালয়ের এই আদেশের পরপরই তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে মেয়ে ‘আই অ্যাম মাই সং’ হ্যাশট্যাগ ব্যবহার করে গানের ভিডিও পোস্ট করা শুরু করে।

অবশেষে নতুন বিবৃতিতে রবিবার মন্ত্রণালয় জানায়, এই ঘোষণা তাদের নিজেদের অবস্থানকে প্রতিফলিত করছে না। ঘোষণাটি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

গান নিষিদ্ধের সিদ্ধান্তের জন্য অনেকে সরাসরি আফগান শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে আক্রমণ করছেন। তাদের প্রশ্ন, যে  হামিদি নিজেও নারী আন্দোলনের অংশীদার ছিলেন, তিনি কীভাবে এমন নির্দেশনা জারি করলেন?

অনেক নারী এই নিষেধাজ্ঞাকে তালেবান শাসনের সঙ্গে তুলনা করেছেন। তালেবান শাসনামলে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়া ও অধিকাংশ গান নিষিদ্ধ ছিল। প্রখ্যাত আফগান লেখিকা শাফিকা খাপালওয়াক তার প্রতিক্রিয়ায় টুইটারে লেখেন, ‘সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন। মানুষ জাতি এত নিষ্ঠুর যে তারা এমনকি একটি শিশুকেও লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে।’

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের