মিয়ানমারে অভ্যুত্থান নিয়ে পদক্ষেপ বিবেচনা করছে জাপান

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০২১, ২০:০৫আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:০৫

মিয়ানমারের সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান পর্যালোচনা করছে জাপান এবং দেশটির পরিস্থিতিতে কেমন পদক্ষেপ নেওয়া দরকার তা বিবেচনা করা হচ্ছে। সোমবার দেশটির প্রধান মন্ত্রিসভা সচিব কাতসুনোবু কাতো এই তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের সবচেয়ে বড় দাতা দেশগুলোর একটি জাপান। দেশ দুটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সহিংসতার নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর মতো কঠোর অবস্থান নেয়নি টোকিও।

সাংবাদিকদের কাতো বলেন, অর্থনৈতিক সহযোগিতা ও নীতির ক্ষেত্রে মিয়ানমারের পরিস্থিতিতে কেমন পদক্ষেপ নেওয়া দরকার তা আগামীতে বিবেচনা করবে জাপান। এজন্য দেশটির অগ্রগতি পর্যালোচনা করা হবে। উদ্বিগ্ন দেশগুলোর কথাও মাথায় রাখা হবে।

মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা বিনিময় ও অস্ত্রবিক্রিতে দক্ষিণ কোরিয়া নিষেধাজ্ঞা জারির পর জাপান নিজেদের এই অবস্থানের কথা জানালো। সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সহিংসতার পর কোরিয়া এসব পদক্ষেপ নিয়েছিল।

এদিকে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে প্রাণহানি থামছেই না। উল্টো জান্তাবিরোধী আন্দোলনে ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে উঠছে দেশটি। রবিবার প্রধান বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় সরকারি বাহিনী। অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৯ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী