মিয়ানমারের সেনা সংশ্লিষ্ট কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ১৮:০০আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৮:০০
image

মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে  যুক্তরাষ্ট্র। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং বিক্ষুব্ধ মানুষের ওপর প্রাণঘাতী নিপীড়ন চালানোয় এই পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনা সম্পর্কে অবগত দুইটি সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে, এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু। সামরিক বাহিনী বলছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। তবে অধিকার রক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এর দাবি, নিহতের সংখ্যা অন্তত ২৬১।

রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনী সংশ্লিষ্ট কোম্পানি মিয়ানমার ইকোনোমিক করপোরেশন (এমইসি) এবং মিয়ানমার ইকোনোমিক হোল্ডিংস লিমিটেড (এমইএইচএল)- এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দফতর। এছাড়া যুক্তরাষ্ট্রে এসব প্রতিষ্ঠানের থাকা সকল সম্পদ জব্দ করারও সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

মিয়ানমারের অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী সংশ্লিষ্ট কোম্পানি। তারা বিয়ার, সিগারেট উৎপাদন থেকে শুরু করে টেলিকম, টায়ার, খনিজ সম্পদ ও রিয়েল এস্টেটখাতের সঙ্গে জড়িত। অ্যাক্টিভিস্টরা বেশ আগে থেকেই মিয়ানমার সেনাবাহিনীর আর্থিক শক্তি খর্ব করার আহ্বান জানিয়ে আসছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের