চীনের সঙ্গে ২৫ বছরের সহযোগিতা চুক্তি করছে ইরান

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১৭:৩৬আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৭:৩৬

চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ইরান। এই চুক্তি স্বাক্ষরের জন্য তেহরান আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার রাতে এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান। ইরানের সরকারি বার্তা সংস্থা পার্স টুডে এখবর জানিয়েছে।

সাঈদ খাতিবজাদে বলেন, ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে শনিবার এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ১৯৭১ সালে বেইজিং-এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেহরান।

খাতিবজাদে আরও জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রী এ সফরে ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। তবে তার সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক থাকবে দু’দেশের মধ্যে আড়াই দশক মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা যার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে।

এ সহযোগিতা চুক্তিতে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ থাকবে জানিয়ে খাতিবজাদে বলেন, চুক্তির কেন্দ্রীয় চালিকাশক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা। এছাড়া, এ চুক্তিতে চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে।  দু’দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তুলতে তেহরান ও বেইজিং সম্মত হয়েছে।

চীনের সঙ্গে ইরানের ২৫ বছর মেয়াদি চুক্তির খসড়া সম্প্রতি ইরানের মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং চুক্তি স্বাক্ষরের বাকি পর্যায়গুলো সম্পাদনের দায়িত্ব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম