মিয়ানমারে নিহত বিক্ষোভকারীর শেষকৃত্যেও নিরাপত্তা বাহিনীর গুলি

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২১, ২০:৫৯আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৩:০৯
image

সশস্ত্র বাহিনী দিবসে মিয়ানমারজুড়ে সামরিক সরকারবিরোধী বিক্ষোভে নিহত হওয়াদের একজনের শেষকৃত্য অনুষ্ঠানেও গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার (২৮ মার্চ) থায়ে মং মং নামের ওই তরুণ বিক্ষোভকারীর শেষকৃত্য চলার সময় ফাঁকা গুলি ছোড়া হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত নেত্রী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা সু চির মুক্তির পাশাপাশি বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০ জনের কাছাকাছি। শনিবার ছিল মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস। এদিন বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১৪ জন নিহত হয়। এদেরই একজন থায়ে মং মং।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিন প্রত্যক্ষদর্শী জানান রবিবার ইয়াঙ্গুনের কাছে বাগো শহরে মং মংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলছিলো। সেখানে গুলি চালিয়েছে পুলিশ।

শেষকৃত্যে যোগ দেওয়া আয়ে নামের এক নারী বলেন “যখন আমরা তার (নিহত) জন্য বিপ্লবের গান গাইছিলাম, তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে আমাদের দিকে গুলি ছুড়তে থাকে। গুলির মুখে আমরাসহ সেখানে থাকা সবাই পালিয়ে যায়।’

এদিকে রবিবারও বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলার সময় পৃথক দুই গুলির ঘটনায় আরও তিন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের