দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে একহাত নিলেন কিমের বোন

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২১, ১৪:৫৫আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৮:২৯

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ-ইনকে একহাত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। মুনের বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের সমঝোতায় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে তার এমন অভিযোগের কথা বলা হয়েছে।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উদ্বেগজনক আখ্যায়িত করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এর প্রতিক্রিয়ায় কিমের বোন বলেন, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উদ্বেগজনক বলার কোনও অধিকার প্রতিবেশীদের নেই। কেননা, এটি উত্তর কোরিয়ার সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্বের বিষয়।

গত সপ্তাহে জাপান ও পীত সাগরে চারটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। মাঝারি পাল্লার এসব ক্ষেপণাস্ত্র অঞ্চলটির মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক কর্মকাণ্ড তদারককারী ইউএস প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের অবৈধ অস্ত্র কর্মসূচি যে তার প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি, এই পরীক্ষার মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে হুমকিস্বরূপ বিবেচনা করে জাতিসংঘ। এ ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে দেশটির ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে।

এই পরীক্ষাকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক আহ্বান করেছে দক্ষিণ কোরিয়া। এমন পরিস্থিতিতেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের সমঝোতায় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করলেন কিমের বোন। সূত্র: রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের