তাইওয়ানের টানেলে লাইনচ্যুত ট্রেন, বহু হতাহতের শঙ্কা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২১, ১১:২৭আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:২৭
image

তাইওয়ানের পূর্বাঞ্চলের একটি টানেলে লাইনচ্যুত হয়ে পড়েছে একটি ট্রেন। শুক্রবার সকালের এই ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত এবং আরও ২০ জনের বেশি আহত হওয়ার কথা জানা গেছে। প্রায় সাড়ে তিনশ’ যাত্রী বহনকারী ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, টাইটং শহরে যাওয়ার পথে ট্রেনটি হুয়ালিয়েন শহরের উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে লাইনচ্যুত হয়ে পড়ে। এর কয়েকটি বগি টানেলের দেওয়ালে আছড়ে পড়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, ট্রেনটির প্রথম চারটি বগি থেকে ৮০ থেকে একশ’ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও পাঁচ থেকে আটটি বগি দুমড়ে-মুচড়ে পড়ায় তা উদ্ধারে বেগ পেতে হচ্ছে।

সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, টানেলের মুখে যথাযথ ভাবে পার্কিং না করে রাখা একটি ট্রাকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি। ফায়ার ডিপার্টমেন্টের প্রকাশ করা ছবিতে ট্রেনটির পাশে বিধ্বস্ত হয়ে পড়া ট্রাকটির ধ্বংসাবশেষ দেখা গেছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে লাইনচ্যুত বগিগুলো টানেলের মধ্যে দুমড়ে মুচড়ে পড়ে আছে। যাত্রীদের স্যুটকেসগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে।

ঐতিহ্যবাহী ছুটির শুরুতে তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তাইওয়ানের পার্বত্য পূর্ব উপকূল জনপ্রিয় পর্যটন স্পট। ২০১৮ সালে তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত এবং আরও ১৭৫ জন আহত হয়।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম