উত্তর প্রদেশে একজনের করোনা হলে সিল হবে ২০ বাড়ি

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২১, ২২:০২আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৪৭

প্রথম ঢেউয়ের থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় বিশেষজ্ঞরা। সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতিতে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা ঠেকাতে ভারতের প্রতিটি রাজ্য নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এর মাঝেই উত্তর প্রদেশে সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশনা জারি করা হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, উত্তর প্রদেশের মুখ্যসচিব আরকে তিওয়ারি রবিবার নির্দেশিকাটি জারি করেছেন। এতে বলা হয়েছে, কোথাও যদি ১ জনের করোনা ধরা পড়ে তবে ওই পরিবারের আশপাশের ২০টির বাড়ি নিয়ে এলাকা সিল করে দেওয়া হবে। যদি ২ জনেরও করোনা ধরা পড়ে তাহলে ৬০টি বাড়ি নিয়ে এলাকা সিল করবে প্রশাসন। ওই সংক্রমিত এলাকায় মানুষের যাতায়াত ১৪ দিন বন্ধ রাখা হবে।

খবরে বলা হয়েছে, আবাসিক ভবনে যদি কোনও একজন করোনা আক্রান্ত হন তবে ভবনের ওই তলাটি সিল করা হবে। আর যদি একের বেশি মানুষের মধ্যে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয় তবে গোটা ব্লকটিই সিল করে দেওয়া হবে। প্রতিটি সংক্রমিত এলাকার জন্য একটি নজরদারি দল তৈরি করা হবে। সেই দলে স্বাস্থ্য দফতরের একজন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা থাকবেন। আর প্রতি ৫টি দলের জন্য এক জন সুপাভাইজার থাকবেন।

উত্তর প্রদেশের রবিবার নতুন করে ৪ হাজার ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের রাজধানীসহ কানপুর, এলাহাবাদ, বেনারস, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগরে যেভাবে করোনা ছড়াচ্ছে সেই পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার উচ্চপর্যায়ের এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সোমবার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন মুখ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে যোগী বলেন, যাদের ভ্যাকসিন নেওয়া সম্ভব তারা সবাই এগিয়ে আসুন। উত্তর প্রদেশকে করোনা মুক্ত করতে সাহায্য করুন। সূত্র: জি নিউজ

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের