কোভিশিল্ডের 'শেল্ফ লাইফ' বাড়ানোর প্রস্তাব খারিজ করলো ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২১, ২৩:১৫আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২৩:১৫

কোভিশিল্ড ভ্যাকসিনের 'শেল্ফ লাইফ' ছয় থেকে নয় মাস বাড়ানোর জন্য ভারতের সেরাম ইন্সটিটিউটের প্রস্তাব খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পর্যাপ্ত তথ্য না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

সূত্র জানায়, এই বিষয়ে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একটি বৈঠক আয়োজনের পক্ষে মত দিয়েছে।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই কোভিশিল্ডের 'শেল্ফ লাইফ' উৎপাদনের তারিখ হতে ছয় থেকে নয় মাস পর্যন্ত বাড়িয়েছে। ভারতীয় এই সিদ্ধান্তের পর ডব্লিউএইচও সেরামের প্রস্তাব খারিজ করলো।

'শেল্ফ লাইফ' কোনও ভ্যাকসিন কত দিন পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে সেটির সময়ের ব্যাপ্তি। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রকের ২২ ফেব্রুয়ারির হালনাগাদ তথ্য অনুসারে, অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের 'শেল্ফ লাইফ' হলো ছয় মাস। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিনটি ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন ও বাজারজাত করছে সেরাম ইন্সটিটিউট।

ফেব্রুয়ারিতে এক চিঠিতে সেরামকে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানায়, কোভিশিল্ড ভ্যাকসিনের একাধিক ডোজের কাঁচের ভায়ালে 'শেল্ফ লাইফ' ছয় থেকে নয় মাস পর্যন্ত বাড়াতে তাদের কোনও আপত্তি নাই।

ডিসিজিআই-এর এই সিদ্ধান্তের ফলে ভ্যাকসিনের অপচয় কমিয়ে আনতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহযোগিতা করবে।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের