তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক চীনের সামরিক বিমান

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১৭:১০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭:১০
image

স্বশাসিত অঞ্চল তাইওয়ান জানিয়েছে, তাদের আকাশসীমায় সোমবার চীনের রেকর্ড সংখ্যক সামরিক বিমান প্রবেশ করেছে। অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমানসহ ২৫টি বিমান ওই আকাশসীমায় প্রবেশ করে। গত এক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশ। চীনের ক্রমবর্ধমান আগ্রাসী নীতি নিয়ে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দেওয়ার পর এই ঘটনা ঘটলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তবে গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে থাকে।

তাইওয়ান বলছে চীনের সাম্প্রতিক অভিযানে ১৮টি যুদ্ধবিমান, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি বোমারু বিমান, দুইটি সাবমেরিন প্রতিরোধী বিমান এবং একটি আগাম সতর্কতা বিমান যোগ দেয়। চীনা বিমানকে সতর্ক করতে যুদ্ধবিমান পাঠানো হয় বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া চীনা বিমান পর্যবেক্ষণে রাখতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখা হয়।

তাইওয়ানের দক্ষিণ অংশের আন্তর্জাতিক সমুদ্রসীমা এবং দক্ষিণ চীন সমুদ্রে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপে গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করেছে বেইজিং। তবে সোমবার বেইজিংয়ের বিমানগুলো তাইওয়ানের আরও ভেতরে আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে প্রবেশ করে।

তাইওয়ানে চীনের যুদ্ধবিমানের প্রবেশের একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, বেইজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসী নীতি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের আইনসঙ্গত প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, তাইওয়ান নিজেকে রক্ষা করতে পারবে এমন পরিস্থিতি তৈরি করবে ওয়াশিংটন। এছাড়াও তিনি বলেন, জোর করে কেউ স্থিতাবস্থা নষ্ট করতে চাইলে মারাত্মক ভুল করবে।

বিশ্লেষকরা বলছেন, বেইজিং মনে করছে তাইওয়ানের সরকার আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার দিকে এগুচ্ছে। এই উদ্বেগ থেকে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েনকে সেই পথ থেকে বিরত রাখতে সতর্ক করতে চাইছে বেইজিং। তবে তাসাই ইন-ওয়েন বারবারই বলে আসছেন তাইওয়ান এমনিতেই একটি স্বাধীন রাষ্ট্র, আনুষ্ঠানিক ঘোষণার কোনও প্রয়োজন নেই।

তাইওয়ানের নিজস্ব সংবিধান, সেনাবাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের সীমানায় আবারও অন্তর্ভুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনা কখনওই উড়িয়ে দেয়নি বেইজিং।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের