মিয়ানমারে মসজিদে ঢুকে সেনাদের গুলিবর্ষণ, নিহত ১

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ১৯:৩৫আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৯:৩৫

মিয়ানমারের মান্দালয়ে একটি মসজিদের ভেতরে ঘুমন্ত মুসলিমদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে ২৮ বছরের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে মাহা অঙমিয়ায় টাউনশিপের সুলে মসজিদে স্থানীয় সময় সকাল দশটার দিকে সেনা সদস্যরা হামলা চালায়। রাতে সেহরি খাওয়ার পর মসজিদে ঘুমাচ্ছিলেন কো তেত নামের ওই ব্যক্তি।

মসজিদে ঢুকেই সেনা সদস্যরা গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কো তেত নামের ওই ব্যক্তির বুকে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কো তেত একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন এবং তার পাঁচ বছরের এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ইসলামি রীতিতে তাকে দাফন করেছেন।

এই ঘটনায় এক পঙ্গু ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন। কো অং নামের ৩৫ বছর বয়সী ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। আর আগেই একহাত হারানো ৪২ বছরের মিন মিন লাটের অপর হাতেও গুলি লেগেছে।

মসজিদ থেকে অন্তত আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু রয়েছে। যারা মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।

এদিকে, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভে গুলি চালিয়েছে। মিছিল শুরু করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়। এখন থেকে অন্তত ১৬জনকে আটক করা হয়েছে।

সাগাইং এলাকা থেকে বিক্ষোভের নেতা ওয়াই মোয়ে নাইংকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। তিনি একটি মিছিলে ছিলেন। ২৬ বছরের এই মুসলিম অ্যাক্টিভিস্ট মোটরসাইকেলে করে মিছিলে থাকার সময় তুলে নেওয়া হয়। এসময় আরেক নারী বিক্ষোভকারীকেও তুলে নিয়ে যায় ওই কর্মকর্তারা।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী