বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ১৪:৩২আপডেট : ০৬ মে ২০২১, ১৬:০৮

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বাকি দেশগুলো হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। সরকারের একজন মন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত ২৮ এপ্রিল দেশটির সঙ্গে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় কুয়ালালামপুর। এখন ভারতের প্রতিবেশীদের ব্যাপারেও সজাগ থাকার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে থেকে এটি কার্যকর হবে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি।

ইসমাইল সাবরি ইয়াকুব জানান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদের ওপর দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস, ব্যবসায়িক ও সামাজিক সফর সর্বক্ষেত্রেই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি এবং কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবেন।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি