মিয়ানমারের পালিয়ে যাওয়া সাংবাদিকদের ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ১১:১৯আপডেট : ১১ মে ২০২১, ১১:১৯
image

সামরিক অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়ার মিয়ানমারের তিন সাংবাদিক ও দুই অ্যাক্টিভিস্টের বিচার শুরু করেছে থাইল্যান্ড। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের মিয়ানমারের জান্তা সরকারের হাতে তুলে দেওয়া হবে। তবে মিয়ানমারে জীবনের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এসব সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে বহু সাংবাদিক আটক হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে সাড়ে সাতশ’র বেশি মানুষ। এছাড়াও আটক হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। হেফাজতে থাকা বহু মানুষকে নির্যাতনের একাধিক খবরও সামনে এসেছে।

মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়ে যাওয়া পাঁচ জনের গ্রুপটির সদস্যদের নাম এখনও প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। গত রবিবার তাদের চিয়াং মাই শহর থেকে আটক করে থাই পুলিশ। গ্রুপটির তিন সাংবাদিক মিয়ানমারের সুপরিচিত সম্প্রচারমাধ্যম ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মায় (ডিভিবি) কর্মরত। আর বাকি দুই জন অ্যাক্টিভিস্ট।

থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ প্রমাণিত হলে তাদের তাৎক্ষণিকভাবে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। অন্য বহু সংবাদমাধ্যমের মতো মিয়ানমারের অভ্যন্তরে নিষিদ্ধ রয়েছে ডিভিবি। সম্প্রচারমাধ্যমটির এক বিবৃতিতে ওই তিন সাংবাদিককে মিয়ানমারে ফেরত না পাঠানোর জোরালো আহ্বান জানানো হয়েছে। থাইল্যান্ডে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তারা। থাইল্যান্ডের ফরেন কোরেসপন্ডেন্ট ক্লাবও ওই পাঁচজনকে দেশটিতে বসবাসের অধিকার দেওয়ার দাবি জানিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে