বিয়ে নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানে সমালোচিত মালালা

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ২০:০০আপডেট : ০৬ জুন ২০২১, ২১:১২

বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানে সমালোচনার মুখে পড়েছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দুই মানুষের সম্পর্কে বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রকাশিত সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে ২৩ বছরের মালালা বলেছেন, কেন একটি সম্পর্ক শুধু পার্টনারশিপ হতে পারে না।

মালালা বলেন, সম্পর্কের কথা ভাবতে গেলে, সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই নিজেদের সম্পর্কের ঘটনা প্রকাশ করছেন। এতে অনেকে উদ্বিগ্ন হন। কাউকে বিশ্বাস করা যাবে, নাকি যাবে না। এছাড়া কীভাবে নিশ্চিত হওয়া যাবে।

মালালা বলে চলেন, আমি একটি বিষয় বুঝতে পারি না, কেন মানুষকে বিয়ে করতে হবে। যদি জীবনে কোনও সঙ্গী চান তাহলে কেন আপনাকে কাগজে স্বাক্ষর করতে হবে, কেন এটি শুধু একটা পার্টনারশিপ হতে পারে না?

তার এই মন্তব্যে পাকিস্তানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমালোচনা শুরু করেছেন। আইনপ্রণেতা, মাওলানা, শিক্ষাবিদ থেকে শুরু করে সমাজের একাংশও তার পশ্চিমা ধারণার বিরোধিতার করছেন। বেশিরভাগই এই মন্তব্যকে ‘আইনসম্মত জীবনসঙ্গী’ নিয়ে পরিবারের যে ধারণা বিদ্যমান, সেটির প্রতি মালালার নেতিবাচক মনোভাবের ইঙ্গিত বলছেন।

শুক্রবার মালালার এই অবস্থানের সমালোচনা করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), জমিয়তে ইসলাম ও জমিয়তে উলামা ইসলামের আইনপ্রণেতারা। তারা মালালার পরিবারের কাছে এই অবস্থানের ব্যাখ্যা দাবি করেছেন।

পিপিপির আইনপ্রণেতা সাহিবজাদা সানাউল্লাহ প্রাদেশিক পার্লামেন্টেও বিষয়টি তুলেছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে এই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা আসলেই শিক্ষার পক্ষে আন্দোলনকারী এই মন্তব্য করেছেন কিনা।

তিনি আরও বলেন, কোনও ধর্মেই লাইফ পার্টনারকে অনুমোদন দেওয়া হয়নি। যদি মালালা এর পক্ষে থাকেন তাহলে তা নিন্দনীয়।

আওয়ামী ন্যাশনাল পার্টি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ মালালার অবস্থানকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে বিষয়টিকে বিতর্কিত না করার জন্য।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী