দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়লো ভবন, নিহত ৯

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১০:৩০আপডেট : ১০ জুন ২০২১, ১০:৩০

দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে আরও ৮ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

৯ জুন বুধবার ভবনটি ভাঙার কাজ চলছিল। কাজ চলমান থাকা অবস্থাতেই আকস্মিকভাবে এর একটি অংশ ব্যস্ত সড়কে একটি যাত্রীবাহী বাসের ওপর ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী। ভবনের ধ্বংসস্তূপ থেকে একে একে বেশ কয়েকটি মরদেহ বের করে আনতে সমর্থ হয় তারা। সেখানে আর কেউ আটকা পড়েছে কি না তা খতিয়ে দেখছে উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ওই ভবন ও সংলগ্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান জানান, যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় ভবনটি ধসে পড়ে। এ সময় বাসে ১৭ জন যাত্রী ছিল।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী