টুনা মাছ ধরার কোটা বৃদ্ধির প্রস্তাব জাপানের

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ১৮:০৯আপডেট : ২৭ জুন ২০২১, ১৮:০৯

প্রশান্ত মহাসাগরের ব্লুফিন টুনা মাছ ধরার কোটা ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাপান। আগামী মাসে এই মাছের মজুদের পরিমাণ নিয়ে একটি অনলাইন আন্তর্জাতিক সম্মেলনের কথা রয়েছে। ওই সম্মেলনকে সামনে রেখে জাপানের মৎস্য বিষয়ক সংস্থার পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড।

বার্ষিক এই সম্মেলনে টুনা মাছের পরিমাণ হ্রাস পাওয়ার বাস্তবতায় বিভিন্ন দেশ ও অঞ্চলের জন্য টুনা মাছ ধরার কোটা বা সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। তবে টোকিও বলছে, তাদের কোটা বাড়ানোর প্রস্তাবে প্রতিবন্ধকতা তৈরি করা ঠিক হবে না।

জাপানের পক্ষ থেকে গত বছরও একই ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটি প্রত্যাখ্যাত হয়। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টুনা মাছের মজুদের পরিমাণ পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হয়েছিল। এ বছরও দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম