অক্সিজেন সংকটে স্বাস্থ্য খাতে বিপর্যয় ইন্দোনেশিয়ায়

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৭:৫৮আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৮:২২

প্রবল অক্সিজেন সংকটের কবলে ইন্দোনেশিয়া। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এতে তীব্র অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতাল থেকে বলা হচ্ছে, তাদের রিজার্ভে থাকা অক্সিজেন ফুরিয়ে এসেছে। সংকট কাটাতে উৎপাদনকারী সংস্থাগুলোকে মেডিক্যাল অক্সিজেন বাড়ানোর তাগিদ দিচ্ছে সরকার।

দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে ইন্দোনেশিয়ার অবস্থা নাজুক। আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু ৬০ হাজারের বেশি। কোভিডের সংক্রমণের বাড়ায় অক্সিজেনের সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রতিদিন গড়ে ২৮ হাজারের মতো শনাক্ত হচ্ছেন। 

এক প্রতিবেদনে দেখা গেছে, অক্সিজেনের অভাবে হাসপাতালে ৬৩ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণও। নতুন আক্রান্তদের অধিকাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের।

বানদুং শহরের দুইটি হাসপাতাল সোমবার ঘোষণা দিয়েছে তাদের অক্সিজেন ইতোমধ্যে ফুরিয়ে গেছে। ফলে নতুন করে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের বাধ্য হয়ে ফিরিয়ে দিতে হচ্ছে। হাসাপতালে জায়গা তো দূরে, বাইরের তাবুতেই অবস্থান নিচ্ছেন অনেকে।

কোভিড রোগীদের অস্বাভাবিক চাপ বাড়ায় গত ২ জুলাই হতে জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করেছে বানদুং-এর আঞ্চলিক জেনারেল হাসপাতাল। এর মূল কারণ অক্সিজেন সংকট।

স্বাস্থ্য কর্মকর্তা সিতি নাদিয়া তারমিজি গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে মেডিক্যাল অক্সিজেন উৎপাদনের আহ্বান জানিয়েছে। লোকজনকে অতিরিক্ত অক্সিজেন মজুত না করার আবেদন জানান। সরকার বলছে মেডিক্যাল অক্সিজেন ঘাটতি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তারা।

/এলকে/
সম্পর্কিত
এবারের সবচেয়ে বয়স্ক হজযাত্রী ১০৪ বছরের মারসিয়াহ
হোম অফিসের মেয়াদ আরও বাড়ালো ইন্দোনেশিয়া
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের