পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী দেউবা

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ১৯:১৭আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:৪৭

পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শের বাহাদুর দেউবা। সংবিধানের ৭৬(৫)-এর অনুচ্ছেদে তাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। মঙ্গলবার নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে, সুপ্রিম কোর্ট গত সোমবার এক ঐতিহাসিক রায়ে নেপালি কংগ্রেস প্রধান শেহ বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারিকে মঙ্গলবারের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে ভেঙে দেওয়া প্রতিনিধি পরিষদকে পুনর্বহাল করারও নির্দেশ দিয়েছিলেন আদালত।

প্রধান বিচারপতি ছলেন্দ্র শুমসার রানার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি কর্তৃক পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দেউবাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী। তবে তাকে কখন শপথ পড়ানো হবে এখনও জানা যায়নি।

৭৪ বছর বয়সী শেহ বাহাদুর দেউবা চারবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ থেকে ৯৭-এর মার্চ পর্যন্ত প্রথমবার দায়িত্ব পালন করেন এরপর ২০০১-২০০২, ২০০৪-২০০৫ এবং সবশেষ ২০১৭ থেকে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের