অবসাদের ওষুধে কমছে ডায়াবেটিস ও হৃদরোগের শঙ্কা: সমীক্ষা

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ০৬:৩৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৬:৩৫

অবসাদ কমানোর ওষুধ খেলে কমছে ডায়াবেটিসের সমস্যা। তেমনই বলছে হালের সমীক্ষা।

অনেকে একইসঙ্গে ডায়াবেটিস ও অবসাদে ভোগেন। ডায়াবেটিস ধীরে ধীরে স্বাস্থ্যের হাল খারাপ করে দেয়। বাড়াবাড়ি রকমের হলে এর কারণে এক সময় হৃদযন্ত্র, কিডনি ও অন্যান্য অঙ্গ বিকল হয়ে যেতে পারে। কিন্তু এই ডায়াবেটিসই আরও বিপজ্জনক হয়ে ওঠে অবসাদের কারণে। আক্রান্ত ব্যক্তি যদি অবসাদেও ভোগেন, তাহলে রক্তে শর্করার মাত্রা প্রচণ্ড দ্রুত বাড়তে থাকে।

যারা অবসাদ কমাতে ওষুধ খান, তাদের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তাদের ডায়াবেটিসের ভয়াবহতাও একইসঙ্গে কমে যায়। সম্প্রতি তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমনই প্রমাণ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, অবসাদ কাটাতে যারা ওষুধ খাচ্ছেন, তাদের ডায়াবেটিসের সমস্যার পরিমাণও কমছে। অর্থাৎ কমে যাচ্ছে রক্তে শর্করার মাত্রা। ৩৬ হাজার ২৭৬ জনের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অবসাদ কমানোর ওষুধ নিয়মিত খেলে ডায়াবেটিসের কারণে তৈরি হওয়া হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায়। ফলে ভবিষ্যেতে ডায়াবেটিসের চিকিৎসায় অবসাদের ওষুধ কাজে লাগানো হতে পারে বলে আশা গবেষকদের। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান