পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২১, ০২:০৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৭:১৯

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগানিস্তানের রাষ্ট্রদূতের মেয়ে অপহরণের পর নির্যাতনের শিকার হয়েছেন। রাষ্টদূতের কন্যা সিলসিলা আলিখিল বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাত হামলাকারী তাকে কিছুক্ষণের জন্য অপহরণ এবং নির্যাতন করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২৬ বছর বয়সী সিলসিলা আলিখিল পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যা। শুক্রবার সে নির্যাতন হয় বলে শনিবার এক বিবৃতিতে জানায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ ঘটনায় ইসলামাবাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অপহরণকারীদের হাত থেকে ছাড়া পাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে আফগান সরকার। একইসঙ্গে পাকিস্তানে থাকা আফগান কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে।

আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না। এর মধ্যেই রাষ্ট্রদূতের মেয়েকে লাঞ্চিতের অভিযোগের খবর বের হলো।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম