আল-কায়েদার সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে: আফগান প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ২৩:২০আপডেট : ২১ জুলাই ২০২১, ২৩:২০

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, আল-কায়েদা, লস্কর-ই-তৈয়বা ও জয়েশ-ই-মুহাম্মদসহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে তালেবানের ‘গভীর সম্পর্ক’ রয়েছে। তারা আফগানিস্তানকে বিদ্রোহীদের স্বর্গরাজ্যে পরিণত করতে চায়। বুধবার কাবুলে স্পেশাল অপারেশন্স কমান্ড সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। আফগান সংবাদমাধ্যম টলো নিউজ এখবর জানিয়েছে।

পরিদর্শন নিয়ে আফগান প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আশরাফ ঘানি বলেছেন সরকার কখনোই এমনটি ঘটতে দেবে না। এসময় তিনি স্পেশাল অপারেশন্স বাহিনীর জন্য যে কোনও সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো আফগানিস্তান, স্বাধীনতা, সাম্যতা ও গত ২০ বছরের অর্জনকে রক্ষা করা। কিন্তু শত্রুদের লক্ষ্য অন্ধকারে নিয়ে যাওয়া। আপনারা দেখিয়ে দিন যে, শত্রুদের এই স্বপ্ন তাদের সঙ্গে কবরে যাবে।

আফগান প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের ন্যায়বিচার ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ইচ্ছঅ রয়েছে। কিন্তু শত্রুদের জানা উচিত আমরা কখনও আত্মসমর্পণ করব না। বিশ্ব ও যে কোনও বাহিনীকে নিজেদের সামর্থ্য দেখিয়ে দেওয়ার সক্ষমতা আপনাদের রয়েছে।

তিনি বলেন, সব আফগানের দেশ আফগানিস্তান। আমাদের জাতীয় দায়িত্ব হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটিকে রক্ষা করা।

বেশিরভাগ মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের সুযোগ আফগানিস্তানজুড়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে তালেবান। বেশ কিছু জেলা ও সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

এর আগে মঙ্গলবার শান্তির জন্য তালেবানের কোনও ইচ্ছা ও আগ্রহ নেই বলে মন্তব্য করেছিলেন আফগান প্রেসিডেন্ট।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম