মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ঈদের নামাজ, গ্রেফতার ৪৮ বাংলাদেশি

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ২৩:৪০আপডেট : ২২ জুলাই ২০২১, ০০:২৭

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের তামান পেলাঙ্গিতে করোনা মহামারির স্বাস্থ্যবিধি ভঙ্গ করে মসজিদের বাইরে নামাজ পড়তে জড়ো হওয়ায় মোট ৪৯ জনকে প্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন স্থানীয়, বাকিরা বাংলাদেশি। মঙ্গলবার (২০ জুলাই) তাদের গ্রেফতার করা হয়। বুধবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত বাংলাদেশিদের এরইমধ্যে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে একই কারণে গ্রেফতার হওয়া স্থানীয় ব্যক্তিকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার তাদের গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেন পেনাং পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ শুহাইলি। তিনি জানান, গ্রেফতারকৃতরা সকালে নামাজ পড়তে গেলে ১০০ জনের সীমা পূর্ণ হয়ে যাওয়ায় তাদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, এরপর তারা রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেন। এসময় সেখানে প্রায় ২০০ জন জামাতে যোগ দেন। এতে দেশটির করোনাবিধি লঙ্ঘন হয়েছে।

গ্রেফতরকৃত ৪৮ বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৩ বছর। আর স্থানীয় ব্যক্তি ৬৪ বছর বয়সী। বুধবার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। তাদের সঙ্গে নামাজ আদায় করা বাকিদের খোঁজ জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান