তালেবানের বিরুদ্ধে জনপ্রিয় কৌতুক অভিনেতাকে হত্যার অভিযোগ

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ২৩:৫৭আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:৩৪

আফগানিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা নাজার মুহাম্মদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ২২ জুলাই তিনি অপহরণ হন। নাজারের পরিবারের অভিযোগ, তাকে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সদস্যরা হত্যা করেছে।

গত ২২ জুলাই আফগানিস্তানের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা কান্দাহারের নিজ বাড়িতে থেকে নিখোঁজ হন। এরপর ২৩ জুলাই তার মৃতদেহ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে দেখা যায়, নিজ বাড়িতে ঈদ উদযাপন করছিলাম। তারপর তালেবানকে নিয়ে কৌতুক করেন তিনি। তখনই তার গালে চড় মারে কেউ। পাশ থেকে শোনা যায়, ‘এই শত্রুকে আমরা হত্যা করবো, আমরা তাকে বাঁচাতে পারবো না’।

কমেডিয়ান নাজার মোহাম্মদকে অপহরণ করে গলা কেটে হত্যা করে তালেবান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এই ঘটনার সত্যতা প্রমাণ মিলেছে। যদিও তালেবান এই অভিযোগ প্রত্যাখান করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সেনাদের প্রত্যাহারের মধ্যেই দেশটির বিভিন্ন জায়গায় নারকীয়তা চালাচ্ছে তালেবান গোষ্ঠী। নাজার মুহাম্মদ খাশা জাওয়ান নামে বেশি পরিচিতি। আফগান নিরাপত্তা বাহিনী আর বেসামরিক নাগরিকদের ওপর তালেবানের অভিযানের মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটলো।

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী