করোনার 'সুপার স্প্রেডার' রাষ্ট্র হওয়ার পথে মিয়ানমার

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ২১:৩১আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৪৩

সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি জান্তা বিরোধী বিক্ষোভসহ নানা কারণে মিয়ানমার কোভিডের ‘সুপার স্প্রেডার’ রাষ্ট্রে পরিণত হতে পারে। এ অবস্থায় দেশটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন সংস্থাটির বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশেটিতে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে, এমন খবর দিচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ থেকেই সংক্রমণ আরও ছড়াচ্ছে।

খবরে বলা হয়েছে, মিয়ানমারে রাজনৈতিক সংকটের ফলে দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। প্রয়োজনের তুলনায় স্বল্প পরিসরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। কিন্তু করোনার পরীক্ষা কার্যক্রমেও ধসে নেমেছে। একইসঙ্গে হাসপাতালগুলোতে আছে চিকিৎসকের সংকট।

এ বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জানান, সেনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সরকারি হাসপাতালের চিকিৎসকরা দায়িত্ব পালন বন্ধ রেখেছেন। সরকারের সহিংস কর্মকাণ্ড ও গ্রেপ্তারের হুমকির কারণে তারা গোপনে ব্যক্তিগতভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তবে কিন্তু এটি সামান্য।

টম অ্যান্ড্রুজ বলেন, মিয়ানমারজুড়ে বিভিন্ন শহরে অক্সিজেন, মেডিকেল সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়ির সামনে হলুদ ও সাদা পতাকা ঝুলিয়ে রাখছে অনেকে। এর অর্থ, তাদের খাবার অথবা ওষুধের প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে সাহায্যের জন্যে হাহাকার চলছে। সরকারের বিরুদ্ধে অক্সিজেনের সংকট তৈরি করার অভিযোগ তুলেছেন বাসিন্দরা।

তার মতে, দেশটির প্রকৃত পরিস্থিতি কেমন তার সঠিক তথ্য পাওয়া কঠিন। সামরিক শাসনের কারণে খবর পাওয়া জটিল। এমনকি করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কেমন তার সঠিক পরিসংখ্যানও নেই। ফলে রাজনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ সংকটের পথে রয়েছে মিয়ানমার। তিনি আশঙ্কা করছেন, সুপার-স্প্রেডার রাষ্ট্রে পরিণত হলে এই অঞ্চলে আরও বেশি দুর্ভোগ সৃষ্টি হতে পারে। 

এদিকে জান্তা সরকার বলছে, গত পহেলা জুন থেকে দেশটিতে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।

/এলকে/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম