পতনের মুখে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ০২:২৩আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:৫০
image

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় একটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হামলা চালাচ্ছে তালেবান। যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর বিমান হামলা সত্ত্বেও হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিতে রাজপথে তীব্র লড়াই চালাচ্ছে তালেবান যোদ্ধারা। টিভি স্টেশন দখলের কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। আশ্রয়ের খোঁজে গ্রামের দিকে ছুটছে হাজার হাজার বেসামরিক মানুষ। তালেবান যুদ্ধাপরাধ ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবানদের কাছে আফগানিস্তানের প্রথম কোনও প্রাদেশিক রাজধানীর পতন ঘটতে যাচ্ছে।

আফগানিস্তানে ২০ বছরের সামরিক অভিযানের পর মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর সম্প্রতি দেশটিতে দ্রুত তালেবানের উত্থান ঘটছে। সশস্ত্র গোষ্ঠীটির অগ্রযাত্রা ঠেকাতে যুদ্ধের মাঠে মোতায়েন করা হচ্ছে হাজার হাজার আফগান সেনা।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযানের কেন্দ্রে থেকেছে হেলমান্দ প্রদেশ। এটি তালেবানের দখলে গেলে তা হবে আফগান সরকারের জন্য বড় বিপর্যয়। লস্করগাহের পতন ঘটলে ২০১৬ সালের পর এটি হবে তালেবানদের প্রথম কোনও প্রাদেশিক রাজধানী দখল। বর্তমানে তিনটি প্রাদেশিক রাজধানীর দখল নিতে লড়াই চালাচ্ছে তালেবান।

গত রবিবার বিমানবন্দরে হামলার পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় রয়েছে তালেবান। কান্দাহার জয় করলেও তা হবে তালেবানের বড় বিজয়। এরমধ্য দিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ নিতে পারবে তারা। এছাড়া পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক দিন ধরেই তীব্র লড়াই চলছে। গত শুক্রবার সেখানে জাতিসংঘ কার্যালয় আক্রান্ত হওয়ার পর কিছু এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সরকারি বাহিনী।

তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তালেবান অগ্রযাত্রার জন্য হঠাৎ করে মার্কিন সেনা প্রত্যাহারকে দায়ী করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পার্লামেন্টে তিনি বলেন, ‘আমাদের বর্তমান পরিস্থিতির কারণ হলো এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে।’ আফগান প্রেসিডেন্ট দাবি করেন, তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছিলেন যে সেনা প্রত্যাহারের পরিণাম রয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রায় সকল সেনা প্রত্যাহার করা হলেও দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় সহায়তা দেওয়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি