পাকিস্তানে হোটেলের কাছে বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১২

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ০১:০০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০১:০০
image

পাকিস্তানের কোয়েটা শহরের সেরেনা হোটেলের কাছে এক বিস্ফোরণে দুই পুলিশ নিহত এবং ১২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণে আরও ছয় বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক বিবৃতিতে জানিয়েছেন, তানজিম চকের কাছে ১৫ পুলিশ সদস্যকে বহন কারী একটি গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেল বোমা বিস্ফোরণ ঘটালে এসব হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশেপাশের এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিড)।

প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেছেন, সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত করতে চাইছে আর ভীতি ছড়িয়ে দিতে চেয়েছে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ বেলুচিস্তানে যারাই অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদেরই বিচারের আওতায় আনা হবে।’

হামলার নিন্দা আর হতাহতদের প্রতি শোক জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম জামাল খান বলেন, ‘সন্ত্রাসীরা প্রদেশের শান্তি নষ্ট করতে চায়। আমরা কোনওভাবেই সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেবো না।’ হামলার ঘটনায় দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মুখ্যামন্ত্রী।

এদিকে আলাদা একটি ঘটনায় আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবস সামনে রেখে পাকিস্তানের জাতীয় পতাকা বিক্রি করা একটি দোকানে গ্রেনেড ছোড়া হয়েছে। কোয়েটার সারিয়াব সড়কে এই হামলায় দোকানদার আহত হয়েছে।

মাত্র তিন মাস আগে কোয়েটার সেরেনা হোটেলের পার্কিং লটে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়। তারপর থেকে শহরটিতে নিরাপত্তা কর্মী এবং বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েক জন হতাহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী