দক্ষিণ কোরিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বললেন কিমের বোন

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২১, ০৪:১৫আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:৩৪

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণের সমালোচনা করেছেন। মঙ্গলবার কিম ইয়ো জং সিউল কর্তৃপক্ষকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে কঠোর নিন্দা জানান। এ বিষয়ে তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, পরিণতি হিসেবে এ দুই মিত্রকে চরম নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে ধারাবাহিক ব্যক্তিগত চিঠি আদান-প্রদানের ফলে কোরীয় উপদ্বীপ প্রশ্নে আকস্মিক বরফ গলার মধ্যেই সর্বশেষ কিম ইয়ো জংয়ের এমন মন্তব্য প্রকাশ পেলো।

এক বছরেরও বেশি সময় আগে ছিন্ন করা আন্তসীমান্ত যোগাযোগ গত মাসে পুনরায় স্থাপন করে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আর এর মধ্য দিয়ে উভয় দেশের নেতারা সম্পর্কোন্নয়নে কাজ করার ব্যাপারে সম্মত হওয়ার ঘোষণা দেন।

তবে কিম ইয়ো জং এ মাসে ওয়াশিংটনের সঙ্গে ‘বিপজ্জনক’ যৌথ সামরিক মহড়া চালানোর জন্য সিউলকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেন এবং এ ঘটনার কঠোর নিন্দা জানান। তিনি তার ভাইয়ের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের