শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২১, ১৬:৫০আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৬:৫২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। শনিবার তিনি শপথ নেন। করোনাভাইরাসের সংক্রমণ ও মহামারি মোকাবিলায় অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভের মধ্যেই তিনি দায়িত্ব নিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সাবরির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিন বছর আগে দুর্নীতির অভিযোগের মুখে নির্বাচনে হেরে যাওয়া দলটি ক্ষমতায় ফিরলো। এই জোটই গত সপ্তাহে মুহিদ্দিন ইয়াসিনের প্রতি সমর্থন প্রত্যাহার করায় তিনি পদত্যাগে বাধ্য হন।

৬১ বছর বয়সের ইসমাইল সাবরি মুহিদ্দিনের সাবেক ডেপুটি। শুক্রবার সাংবিধানিক রাজা আল-সুলতান আব্দুল্লাহ তানে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। শনিবার তিনি জাতীয় প্রাসাদে শপথ নেন।

মালয়েশীয় রাজা ও জোটের নেতাদের উপস্থিতিতে সাবরি শপথ নেন। উপস্থিত রাজনীতিকদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

রাজা আল-সুলতান আব্দুল্লাহ এর আগে বলেছিলেন, নতুন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। বৃহস্পতিবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন তিনি। ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন এই রাজনীতিক।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম