কুকুর-বিড়াল নিতে আফগানিস্তানে বিমান পাঠাচ্ছে ব্রিটেন

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ০৮:০০আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৮:৫২

এবার আফগানিস্তান থেকে শতাধিক কুকুর-বিড়াল সরিয়ে নিতে কাজ করছে ব্রিটেন। ১৪০টি প্রাণী নিতে বিমান পাঠাতে যাচ্ছে দেশটি।

আফগানিস্তানে পশুসেবামূলক দাতব্য সংগঠন পরিচালনা করে আসছিলেন ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সদস্য পল ফার্থিং। সেখানে তার স্টাফসহ শতাধিক কুকুর ও বিড়াল আছে। নিজের পশুসেবা সংগঠন নওজাদ। তার সবকর্মী, তাদের পরিবার ও কুকুর-বিড়ালগুলোকে নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান পল।

কুকুর-বিড়ালগুলো আনতে কিছুদিনের মধ্যে বিমান পাঠানো হতে পারে। একটি কার্গো বিমানে করে যেন প্রাণীগুলোকে নিরাপদে কাবুল বিমানবন্দর থেকে নেওয়া যায় এজন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেন ফার্থলিং। কিন্তু বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি একেবারেই নাজেহাল। ১৪০টি কুকুর, ৬০টি বিড়াল এবং ১২টি গাধা রয়েছে। এগুলোকে বিমানবন্দর পর্যন্ত আনাটাই জটিল মনে করছেন তিনি।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়া আতঙ্কে দেশ ছাড়ছেন বহু মানুষ। বিদেশিরাও নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যে এই প্রাণীগুলোকেও নেওয়ার ব্যবস্থা চলছে।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের