তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতার আশাবাদ তালেবান মুখপাত্রের

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১১:৪২আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৪৩

তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতার আশাবাদ জানিয়েছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। তিনি বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের আঙ্কারাকেই সবচেয়ে বেশি প্রয়োজন।

তুরস্কের সরকারপন্থী দৈনিক ‘তুর্কিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চল পুনর্গঠন করবো। এ ব্যাপারে আঙ্কারার সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।’

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, ‘তুরস্ক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি বিশ্বের একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী দেশ। মুসলিম বিশ্বেও তাদের উঁচু মানের গ্রহণযোগ্যতা রয়েছে। আফগানিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ককে অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করা চলে না।’

এর আগে তালেবানের কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর তালেবান মুখপাত্র বলেছিলেন, ‘তুরস্ক আমাদের কাছে একটি ভ্রাতৃপ্রতীম ইসলামি দেশ হিসেবে বিবেচিত। আঙ্কারার সঙ্গে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই।’

সুহাইল শাহিনের ওই সাক্ষাৎকারের পর গত ১৯ আগস্ট তালেবানের সঙ্গে শিগগিরই সংলাপে বসার আগ্রহের কথা জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

এদিকে শনিবার আফগান ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় দেশটিতে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদারে একমত হন দুই নেতা। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের