পাকিস্তানে তালেবানের সমর্থনে মিছিল

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০২১, ১৮:৩৩আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৮:৩৩

পাকিস্তানে আফগান তালেবানের সমর্থনে একটি মিছিল করা হয়েছে। সোমবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে কাবুল দখল নেওয়া গোষ্ঠীটির সমর্থকরা একটি মিছিলে অংশ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার সদস্যরা মিছিলে অংশ নিয়েছে। তালেবানের জয় উদযাপনে তারা ফাঁকা গুলি ছোড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিছিল শেষে দুই সংগঠনের নেতারা ভাষণ দেন।

খবরে আরও বলা হয়েছে, পাকিস্তান জঙ্গিবাদকে সমর্থন ও সহযোগিতা করে না যে দাবি করে আসছিল। এই মিছিলে তাদের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক। ইমরান খানের সরকারের আরও বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে রবিবার কয়েকজন সাংবাদিক তালেবান নেতা মোল্লা বারাদার ও আএসআই প্রধানের একসঙ্গে নামাজ আদায়ের ছবি প্রকাশের পর।

মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান কাবুল দখল করার সমর্থন দানকারী দেশগুলোর তালিকার শুরুতে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির কয়েকজন মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছেন। কেউ বলেছেন, তালেবানরা খারাপ মানুষ না এবং ইসলামের আলোকে তারা আফগানিস্তান শাসন করতে চায়।

কয়েক দিন আগে পাকিস্তানের ইসলামাবাদে একটি মাদ্রাসায় তালেবানের কয়েকটি পতাকা উত্তোলন করা হয়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি স্কুলের শিক্ষার্থীরা তালেবানের প্রশংসা করছে।

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা রবিবার অভিযোগ করেছেন, পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা তালেবানের আফগানিস্তান দখলে সহযোগিতা করেছে।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি