করোনা রোগীর সংস্পর্শে গিয়ে কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৯:৫১আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৯:৫১
image

করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর নিবিড় সংস্পর্শে যাওয়ার পর কোয়ারেন্টিনে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। সোমবার তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি কতো দিন কোয়ারেন্টিনে থাকবেন তা স্পষ্ট নয়। এছাড়া তার করোনা টেস্টেরও কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইসমাইল সাবরি ইয়াকুব নিজেকে বিচ্ছিন্ন রাখা শুরু করেছেন। আর তিনি মঙ্গলবার জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। তবে সোমবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। সোমবার মোট ৩১ জন মন্ত্রী এবং ৩৮ জন ডেপুটি মন্ত্রী রাজপ্রাসাদে শপথ নিয়েছেন।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করার পর এই মাসেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইসমাইল সাবরি। করোনা মহামারি সামলানো নিয়ে সরকারের কঠোর সমালোচনা চলার মধ্যেই নতুন দায়িত্ব নেন ইসমাইল সাবরি।

মালয়েশিয়ার প্রাপ্তবয়স্ক মানুষের বড় অংশ ইতোমধ্যে টিকার আওতায় এসেছে। দেশটির ৬২ শতাংশ প্রাপ্তবয়স্ক পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ