প্রাকৃতিক দুর্যোগ ও করোনা সংক্রমণ ঠেকানোর আহ্বান কিম জং উনের

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২
image

উত্তর কোরিয়ার অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে প্রাকৃতিক দুর্যোগ ও করোনা সংক্রমণ মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর এক বৈঠকে এই তাগিদ দিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, পিয়ংইয়ং-এ অবস্থিত ওই বৈঠকের আলোচনায় অর্থনৈতিক পরিকল্পনা প্রাধান্য পায়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। আর এই দুইয়ের মারাত্মক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। এছাড়া ভারি মৌসুমি বৃষ্টিপাত ও টাইফুনে খাবার সরবরাহের ক্ষতি হওয়ায় উদ্বেগ বেড়েছে আরও।

প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় নদীর উন্নয়ন, ভূমিক্ষয় ঠেকাতে বনায়ন বৃদ্ধি এবং স্রোত ব্যবস্থাপনার তাগিদ দেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনও করোনা রোগী শনাক্ত হওয়ার স্বীকারোক্তি দেয়নি। তারপরও নিজ দেশের সীমান্ত বন্ধ রাখার পাশাপাশি চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করে রেখেছে। মহামারিকে জাতির টিকে থাকার প্রশ্ন হিসেবে দেখছে তারা।

কিম জং উন বলেন, বিশ্ব জুড়ে বর্তমান বিপজ্জনক অবস্থা দেশজুড়ে মহামারি মোকাবিলা ব্যবস্থা আরও জোরালো করার দাবি রাখে। তিনি বলেন, এক মুহূর্তের জন্যেও এই কাঝে ঢিলা দেওয়া চলবে না।

/জেজে/
সম্পর্কিত
কিম জং উনের সবচেয়ে বড় ভয় কী
রহস্যময় বিস্ফোরণে ডুবলো জাহাজ, উ. কোরিয়ায় কি পারমাণবিক রিয়্যাক্টর পাঠাচ্ছিলো রাশিয়া
টানা দ্বিতীয় দিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম