আফগান সীমান্তে চামান ক্রসিং বন্ধ করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০

আফগান নাগরিকরা সীমান্তের চামান ক্রসিংয়ে জড়ো হওয়ার পর বৃহস্পতিবার সাময়িক সময়ের জন্য তা বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, নিরাপত্তাজনিত কারণে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

রশিদ জানান, আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী ইমরান খান তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, আমরা আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চাই। সীমান্তে আমরা বেস্টনি তুলেছি। তোরখাম সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক।

রশিদ দাবি করেছেন, আঞ্চলিকভাবে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এখন সময় দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার। তিনি বলেন, তবে আমরা বিশৃঙ্খলা ছড়াতে দেব না। পাকিস্তানে কোনও মার্কিনি নেই। যারা এসেছিল তারা চলে গেছে।

কাবুল বিমানবন্দর থেকে পশ্চিমাদের প্রত্যাহার কর্মসূচি বন্ধ ঘোষণা করার পর দেশ ছাড়তে মরিয়া আফগানরা সীমান্তের দিকে ছুটছেন। তালেবানের দেশ দখলের পর বিদেশিরা চলে যাওয়াতে প্রশাসনিক শূন্যতার মধ্যে হাজারো ইরান ও পাকিস্তান সীমান্তে জড়ো হন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের