চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪

তাইওয়ান দাবি করেছে চীনা সামরিক বিমানের একটি বড় বহর রবিবার তাদের আকাশ প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান এবং পরমাণু বোমা বহনে সক্ষমসহ মোট ১৯টি চীনা বিমান ওই এলাকায় প্রবেশ করে।

গত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনছে। গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের প্রদেশ বলে বিবেচনা করে চীন। তবে তাইওয়ান নিজেকে সার্বভৌম দেশ বিবেচনা করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার চীনের মহড়ায় চারটি এইচ-৬ বোম্বার অংশ নেয়। এগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এছাড়া এগুলো সাবমেরিন বিরোধী আকাশযান হিসেবেও ব্যবহৃত হতে পারে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মানচিত্র প্রকাশ করেছে। যাতে চীনা বিমানগুলোর প্রদর্শন করা হয়েছে। এতে দেখা গেছে চীনা উপকূল থেকে তাইওয়ানের উপকূলের বেশি কাছে থেকেই উড়ে গেছে।

তবে তাইওয়ানের দাবি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি চীন। তবে তাইওয়ানের প্রতি নাখোশ মনোভাব দেখাতে বেইজিং প্রায়ই এ ধরণের মহড়া চালিয়ে থাকে।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের