কাবুল বিমানবন্দর নিয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭

কাবুল বিমানবন্দর থেকে ফের ফ্লাইট চালু করতে যুক্তরাষ্ট্র ও কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক। মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

মেভলুত কাভুসোগলু বলেন, নিরাপত্তার নিশ্চয়তা না পেলে এয়ারলাইন্সগুলো কাবুল বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে না। এমন বাস্তবতায় ফ্লাইট চালুর বিষয়ে ওয়াশিংটন ও দোহার সঙ্গে কাজ করছে আঙ্কারা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এয়ারপোর্টের নিরাপত্তার বিষয়টিই প্রধান মানদণ্ড। কিন্তু এটি কে নিশ্চিত করবে? তালেবান বিশ্বাস করে, এই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কিন্তু কোনও এয়ারলাইন তার সুরক্ষার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে ফ্লাইট চালুর সাহস করবে না। এখন এ বিষয়টির প্রতি জোর দেওয়া হচ্ছে। এর বাইরে কারিগরি বিষয়ও রয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম