আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তার দেশ। মঙ্গলবার মধ্য আফ্রিকার দেশ সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

তালেবানের নতুন সরকারের স্থায়িত্ব নিয়েও নিজের সংশয়ের কথা জানান এরদোয়ান। তিনি বলেন, এটাকে স্থায়ী বলা কঠিন। তবে একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। আমরা জানি না এই অস্থায়ী মন্ত্রিসভা কতদিন স্থায়ী হবে। এখন আমাদের দায়িত্ব এই প্রক্রিয়াটি সাবধানে অনুসরণ করা।’

এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে তালেবানকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাড়াহুড়া করা উচিত নয়। এর কোনও প্রয়োজন নেই। এটি সমগ্র বিশ্বের জন্য আমাদের উপদেশ। আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করা উচিত।’

তিনি বলেন, আফগান নাগরিকদের মানবিক সহায়তা প্রদান, আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং কাবুলে কূটনৈতিক মিশন পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ফ্লাইট চালুর জন্যই কাবুল বিমানবন্দর ইস্যুতে কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক। কিন্তু এয়ারপোর্টটি চালুর করার ক্ষেত্রে এখনও নিরাপত্তাই প্রধান ইস্যু। এ বিষয়টির ব্যাপারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনও বিমান সংস্থাই সেখানে ফ্লাইট পরিচালনা করবে না।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের