আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগান নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান মালালার

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪২

আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগান নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।

শান্তিতে নোবেল জয়ী মালালা বলেন, আফগান মেয়েদের স্কুলে যাওয়া এবং তাদের শিক্ষকদের কাজে ফেরার যেন অনুমতি দেওয়া হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়টির দিকে নজর রাখতে হবে। তারা যেন এ ইস্যুতে এক সুরে কথা বলে।

তিনি বলেন, তালেবানের কাছে একটি ‌‘স্পষ্ট ও দ্ব্যর্থহীন’ বার্তা পাঠাতে হবে। নারীদের অধিকারের বিষয়টিই তাদের সঙ্গে যে কোনও কাজের পূর্বশর্ত হওয়া উচিত।

এর আগে গত মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন মালালা। তিনি বলেন, ‘সামরিক বিমানে চেপে লোকজন আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে; এমন চিত্র মর্মান্তিক। এটি সেখানকার বিদ্যমান মানবিক সংকটের প্রমাণ।’

মালালা বলেন, আফগানিস্তানের নারী এবং ছোট ছোট মেয়েদের নিয়ে তিনি চিন্তিত। দেশটির নারীদের জন্য সামনে কী অপেক্ষা করছে সেটি জানে না তারা। সূত্র: ডন, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান