গঙ্গার দূষণে ভারত থেকে বাংলাদেশে ছুটছে ইলিশের ঝাঁক

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৩

ভারতে গঙ্গা নদীর মোহনায় ইলিশের দেখা মিলছে না। হা-হুতাশ করছে দেশটির মৎস্যজীবীরা। বিশেষজ্ঞদের মতে, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশ। ঝাঁকে ঝাঁকে ইলিশের অভিমুখ এখন বাংলাদেশের পদ্মার পাড়।

সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ড্যাম রিভার অ্যান্ড পিপলস এ বিষয়ে সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে। এতে গঙ্গায় ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে দূষণকেই অধিক মাত্রায় দায়ী করা হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গা থেকে অচিরেই উধাও হতে চলেছে ইলিশ।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে নদীর পাড় বরাবর গড়ে ওঠা শতাধিক পৌরসভার ময়লা-আবর্জনা ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাদের মতে, ডিম সংরক্ষিত রাখার জন্য ইলিশের মিঠা পানির প্রয়োজন হয়। সে জন্যই তারা গঙ্গায় প্রবেশ করে। কিন্তু দূষণের ফলে সেখানে লবণের মাত্রা অত্যধিক বেড়ে গেছে। ফলে ইলিশ এখন গঙ্গার মোহনা থেকে ফিরে যাচ্ছে। গঙ্গা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সুস্বাদু এই মাছটির অভিমুখ এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের পদ্মা পাড়ে এখন জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ।

বাংলাদেশের মৎস্য বিভাগের এক পরিসংখ্যান জানাচ্ছে, গত ২ বছরের তুলনায় এবার ১৯ শতাংশ ইলিশ বেশি ধরা পড়েছে। শুধু পদ্মার পাড়েই নয়, মিয়ানমার উপকূলেও এখন প্রচুর ইলিশের দেখা মিলছে।

বাংলাদেশের মৎস্য দফতরের একজন কর্মকর্তা জানান, ‘‌পদ্মার পাড় বরাবর ভারী শিল্প, কলকারখানা তেমন গড়ে ওঠেনি। তাই এখনও পদ্মার মোহনা ইলিশের কাছে ব্রাত্য হয়ে ওঠেনি।’‌ তবে গঙ্গার দূষণ বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মৎস্যজীবীদের। তাদের এখন মাথা চাপড়ানো ছাড়া কোনও উপায় নেই।

বাংলাদেশে যখন ইলিশ ধরা নিষিদ্ধ থাকে সে সময় জেলেদের মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেয় মৎস্য অধিদফতর। মার্চ মাসে নদীতে জাটকার প্রাচুর্য সবচেয়ে বেশি থাকে বলে এ মাসে পালন করা হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এরইমধ্যে এসব উদ্যোগের সুফল মিলেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের