তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় তালেবান: সুহাইল শাহিন

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১

তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তালেবান সরকারও দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন।

তালেবান মুখপাত্র বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী।

তিনি বলেন, তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন। তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলো আরও শক্তিশালী করতে চায়।

তালেবান মুখপাত্র বলেন, দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা, নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টর থাকতে পারে। তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের পররাষ্ট্র নীতিকে কীভাবে মূল্যায়ন করে তালেবান? এমন প্রশ্নের জবাবে সুহাইল শাহিন বলেন, প্রতিটি দেশের তার স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজস্ব নীতি রয়েছে। তালেবান এটিকে সম্মান করে।

তিনি বলেন, প্রতিটি দেশ তার নিজের মতো করেই নিজেদের নীতি প্রণয়ন করে। তালেবান বরং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর জোর দিতে চায়।

সুহাইল শাহিন বলেন, তুরস্ক তালেবানের সঙ্গে যেমন আচরণ করবে, তালেবানের কাছ থেকেও তারা একই আচরণ পাবে।

তিনি বলেন, তুরস্ককে আমরা ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে বিবেচনা করি। তারা যদি মুসলিম ভাই হিসেবে এগিয়ে আসে তাহলে তালেবান স্বাগত জানাবে। সূত্র: ডেইলি সাবাহ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম