দুয়ার্তের বিরুদ্ধে তদন্ত শুরু করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৮ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৮

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের বিরুদ্ধে  তদন্ত শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে ‘মাদক বিরোধী যুদ্ধে’র নামে শত শত মানুষ হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধ তদন্ত করবে আইসিসি। তদন্ত শুরুর ঘটনাকেই নৈতিক জয় বলে দাবি করেছেন মানবাধিকার কর্মী এবং হতাহতদের পরিবারের সদস্যরা।

হেগ ভিত্তিক আদালতের তরফে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, ওই অভিযানে শত শত মানুষের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরুর যৌক্তিক ভিত্তি রয়েছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট আইনি উপাদানও রয়েছে।

আইসিসির প্রাক-বিচারিক চেম্বার আরও বলেছে, কথিত মাদকবিরোধী যুদ্ধকে বৈধ আইন প্রয়োগকারী অভিযান হিসেবে দেখার সুযোগ নেই। আর হত্যাকাণ্ড কোনও ভাবেই বৈধ এবং বৈধ অপারেশনের ফলাফল হিসেবে দেখা যাবে না।

দুয়ার্তের বিরুদ্ধে তদন্ত শুরুর আদেশে স্বাক্ষরকারী বিচারকেরা হলেন পিটার কোভ্যাকস, রেইন আদেলাইডি সোফি আলাপিনি-গানসো এবং মারিয়া দের সোকোরো ফ্লোরস লিয়েরা।

আদালত জানিয়েছে, অন্তত ২০৪ জন আক্রান্তের পক্ষ থেকে উপস্থাপন করা প্রমাণ বিবেচনায় নিয়েছেন বিচারকেরা। এতে দেখা গেছে, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক এবং কাঠামোগত হামলা চালানো হয়েছে।

আইসিসির সাবেক প্রসিকিউটর ফাতহু বেনসুদা ওই তদন্ত শুরুর আবেদন করেন। গত জুনে তিনি অবসর নেন। তার উত্তরসূরি হিসেবে নিয়োগ পাওয়া প্রসিকিউটর করিম খান এখন মূল তদন্ত এবং মামলার সম্ভাব্য বিচার তদারকি করবেন।

/জেজে/
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
সর্বশেষ খবর
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত