‘সু চিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে জান্তা সরকার’

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-কে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে জান্তা সরকার। শান্তিতে নোবেল জয়ী এই নেত্রীর বিরুদ্ধে নতুন করে দুর্নীতির চারটি অভিযোগ আনা হয়েছে। আগামী ১ অক্টোবর রাজধানী নেইপিদোতে বিচারকাজ শুরু হচ্ছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সু চির আইনজীবী খিন মং ঝাও জানিয়েছেন, ৭৬ বয়সী গৃহবন্দী সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির বিচারকাজ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রত্যেকটির জন্য ১৫ বছরের সাজা হতে পারে তার। সামরিক সরকার সু চিকে দশকের পর দশক বন্দি রাখার ব্যবস্থা করছে বলে অভিযোগ করেন আইনজীবী।

সু চির বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে গত বছরের নির্বাচনে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার।

গত ফেব্রুয়ারিতে সু চির গণতান্ত্রিক সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে জান্তা সরকার। এরপরই তাকে গৃহবন্দি করা হয়। তখন থেকেই জান্তার বিরুদ্ধে রাজপথে প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির নানা পেশার মানুষ। চলমান বিক্ষোভে সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। গ্রেফতারের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। 

/এলকে/
সম্পর্কিত
‘ডলারকে ধরেন স্যার, সেও তো দোষী’, আত্মপক্ষ শুনানিতে সোহেল 
রামিসা ধর্ষণ-হত্যাসোহেল বললেন ‘মাফ করে দেন’, নির্দোষ দাবি স্বপ্নার
রামিসা ধর্ষণ-হত্যা আদালতে আনা হয়েছে সোহেল-স্বপ্নাকে, আত্মপক্ষ শুনানি আজ 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম