ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বক্সিং স্টার

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ০২:১৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:১৬

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের বক্সিং স্টার ম্যানি প্যাককিউও। ক্ষমতাসীন দলের একটি অংশ পিডিপি- ল্যাবন তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। চমকপ্রদ ক্যারিয়ারের প্যাককিউও (৪২) ফিলিপাইনের পার্লামেন্টের এক সিনেট সদস্য।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে আরেক মেয়াদে প্রার্থী হতে পারছেন না। তবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সমালোচকরা বলছেন ক্ষমতা আঁকড়ে থাকতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

আটটি আলাদা ওজন বিভাগে বক্সার হিসেবে বিশ্ব খেতাব পেয়েছেন ম্যানি প্যাককিউও। সর্বশেষ তিনি কিউবার এক প্রতিযোগির কাছে হেরে অবসর নেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানান।

প্রার্থী মনোয়নের বিষয়টি স্বীকার করে ম্যানি প্যাককিউও বলেন, ‘আমি এক জন যোদ্ধা আর রিংয়ের ভিতরে এবং বাইরে সবসময়ই যোদ্ধাই থাকবো।’ দারিদ্র ও দুর্নীতির বিরুদ্ধে প্রচারণার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিজ দেশে ব্যাপক জনপ্রিয় হলেও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জনমত জরিপে পিছিয়ে রয়েছেন ম্যানি প্যাককিউও। জরিপে এগিয়ে আছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টের মেয়ে সারা দুয়ার্তে কারপিও।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী