তালেবানের উত্থান উদ্বেগজনক: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬

আফগানিস্তানে তালেবানের উত্থান উদ্বেগজনক। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সোমবার তার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

প্রিন্স ফয়সাল বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা, আইএস ও তালেবানের প্রত্যাবর্তন ও পুনরুত্থান একটি বাস্তবিক উদ্বেগের বিষয়।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ একটি উদ্বেগের বিষয়। তালেবান এখন অঙ্গীকার করছে, সন্ত্রাসবাদের জন্য আফগান ভূখণ্ড ব্যবহৃত হবে না।’

আফগানিস্তানে তালেবানের প্রথম মেয়াদে দলটির সরকারকে স্বীকৃতি দেওয়া তিন দেশের মধ্যে একটি ছিল সৌদি আরব। তবে এবার তাদের সঙ্গে রিয়াদের কোনও যোগাযোগ নেই বলে জানান প্রিন্স ফয়সাল। দলটির নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে রিয়াদ আরও অপেক্ষো করবে বলে জানান তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘আমরা আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। সেখানে শান্তি ও স্থিতিশীলতার নিশ্চয়তা চাই। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা একমত  হয়েছি।’

তিন দিনের সফরে শনিবার দিল্লি পৌঁছান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান ইস্যুতে আলোচনার জন্যই তার এ সফর। এর অংশ হিসেবে রবিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে ভারতে বিনিয়োগের ব্যাপারে রিয়াদের আগ্রহের কথাও জানান সৌদি মন্ত্রী।

কাশ্মির প্রসঙ্গে প্রিন্স ফয়সাল বলেন, এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। তাদের পরস্পরের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা উচিত।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী