জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাকিস্তানকে এক হাত নিলেন মোদি

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৯

পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘তারা সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ শনিবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় মোদি বিশ্বে প্রতিক্রিয়াশীল চিন্তা ও চরমপন্থা বিকাশের ভয়াবহতার কথা তুলে ধরেন। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।   

জাতিসংঘের অধিবেশনে নরেন্দ্র মোদি বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের মনে রাখা উচিত, তাদের নিজেদের জন্যও এটি সমানভাবে হুমকি তৈরি করবে।’ জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মির ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের পরদিন এমন ভাষণ দিলেন মোদি।

পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা লস্কর-ই-তৈয়বা ও জোইশ-ই-মোহাম্মদ-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দিয়ে আসছে এবং বিষয়গুলো বারবার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে ভারত। ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনও পাকিস্তানেই পালিয়ে ছিল। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ লাইন অব কন্ট্রোলেও পাকিস্তানের বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে বলে ভারত অভিযোগ করে আসছে। ২০১৯ সালে বালাকোটে এমন এটি গ্রুপকে লক্ষ্য করে ভারত বিমান হামলা চালায়।

ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে এবং যেকোনও ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।   

আফগানিস্তান প্রসঙ্গে মোদি বলেন, ‘সেখানে সংখ্যালঘুদের সাহায্য প্রয়োজন। আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের সমুদ্র অধিক মূল্যবান। এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, অবহেলা করা যাবে না। সমুদ্র আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এই সম্পদের বিষয়ে যত্নশীল হতে হবে।’

 /আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী