উ. কোরিয়ার শীর্ষ কমিশনে কিমের বোন

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪:০২

উত্তর কোরিয়ার শীর্ষ নীতি নির্ধারণী কমিটিতে স্থান পেয়েছেন দেশটির নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম ইয়ো জং এখন স্টেট অ্যাফেয়ার্স কমিশনের (এসএসি) সদস্য হয়েছেন। এই কমিশনের প্রধান তার ভাই।

কিম ইয়ো জং ইতোমধ্যেই উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র এবং তার ভাইয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তবে এসএসি’র সদস্য হওয়া তার সর্বোচ্চ রাজনৈতিক অবস্থান।

এসএসসি-তে গুরুত্বপূর্ণ রদবদলে আরও নতুন সাত জনকে যুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে কিম ইয়ো জং একমাত্র নারী। এর নয় সদস্যকে অবসরে কিংবা অবনমিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন গত এক দশক ধরে কিম জং উনের অর্থনৈতিক নীতি নির্ধারকের দায়িত্বে থাকা ৮২ বছর বয়সী প্যাক পং জু।

উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির চালক রি পিয়ং চোল এবং কিম জং উনের শীর্ষ সামরিক কমান্ডারের পদ কমানো হয়েছে। তার জায়গা নিয়েছেন সামরিক জেনারেল পাক জং চোন। তিনি দেশটির নতুন অস্ত্র উন্নয়ন তদারকি করেন।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি