কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরণ, বহু হতাহত

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ১৯:৩৯আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৯:৩৯

কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারের এই ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

আহতদের উদ্ধারের পর নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত আহত চারজনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ। আরও লোকজনকে রক্তাক্ত অবস্থায় সেখানে যেতে দেখেছেন সাংবাদিকরা।

যে সময়ে এ বিস্ফোরণ ঘটানো হয় মসজিদের ভেতর তখন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দোয়া শুরুর জন্য তালেবানের সদস্যরা সংলগ্ন সড়ক বন্ধ করে দেয়। তারপরও বিস্ফোরণ ঠেকানো যায়নি।

জবিউল্লাহ মুজাহিদের মা গত সপ্তাহে ইন্তেকাল করেন। এদিন মসজিদে তার জন্য আয়োজিত দোয়ায় অংশ নিতে শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

ঘটনাস্থলের পাশের একজন দোকানি আহমাদুল্লাহ। তিনি বলেন, ঈদগাহ মসজিদ এলাকায় বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে।

তাৎক্ষণিকভাবে কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে স্বভাবতই সন্দেহের তীর জঙ্গিগোষ্ঠী আইএসের দিকে। আইএস জঙ্গিরা তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে। ইতোপূর্বে তারা তালেবানের বিরুদ্ধে বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী আশরাফ গণি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দলটির ওপর আইএসের হামলা বেড়েছে।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি