স্নাতক ডিগ্রিধারীরা কোনও কাজের না: তালেবান

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৮:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৫৫

কাবুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তালেবান সরকারের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেছেন, গত বিশ বছরে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা কোনও কাজের না। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী মূলত মার্কিন সমর্থিত হামিদ কারজাই ও আশরাফ গণির শাসনামল, ২০০০-২০২০ সাল পর্যন্ত যারা স্নাতক পাস করেছেন তাদের কথাই উল্লেখ করেছেন।

হাক্কানি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উচিত এমন শিক্ষকদের নিয়োগ দেওয়া যারা শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে এমন মূল্যবোধ শিক্ষা দেবে, যা দেশের কাজে লাগবে। আফগানিস্তান যেন ভবিষ্যতে তাদের মেধা কাজে লাগাতে পারে।

ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেছেন, আফগানিস্তানে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিতদের তুলনায় আধুনিক শিক্ষায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারীরা কম গুরুত্বপূর্ণ।

শিক্ষার ক্ষেত্রে আফগানিস্তানে ২০০০-২০২০ সাল পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ যুগ হিসেবে মনে করা হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি